বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ট্রেনে কাটা পড়ে দুধ বিক্রেতার মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ৬ জুলাই, ২০১৮
  • ৬০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ট্রেনে কাটা পড়ে এক দুধ বিক্রেতার মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধের নাম আব্দুল খালেক (৭০)। তিনি ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার দুপুরে হরষপুর রেলস্টেশনের অদূরে সুলতানপুর রাস্তার কাছ এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আব্দুল খালেক দুধ বিক্রেতা ছিলেন। গতকাল হরষপুর বাজারে দুধ বিক্রি করে রেল লাইনের ওপর দিয়ে হেটে বাড়িতে যাচ্ছিলেন। এসময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি শ্রীমঙ্গল রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com