সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

ইনাতগঞ্জে দোকান ম্যানেজার হত্যাকান্ডের ঘটনায় সহকারী পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শন

  • আপডেট টাইম শুক্রবার, ৬ জুলাই, ২০১৮
  • ৬০৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে সুমন রায়ের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স প্রভীর কুমার রায় এন্ড সন্স এর দোকান কর্মচারী শিপন দাশ (৩০) কর্তৃক হামলায় নিরঞ্জন রায় (৫৫) নিহত হওয়ার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন নবীগঞ্জ বাহুবলের সার্কেল সহকারী পুলিশ সুপার মোঃ পারভেজ আলম চৌধুরী। এ সময় তার সাথে ছিলেন ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁন, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এমরান আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন দীঘলবাক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন রব্বানী, ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ জেহাদী, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, ইনাতগঞ্জ বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক দিলবার হোসেন, দোকান মালিক সুমন রায়সহ ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
পরিদর্শকালে সহকারী পুলিশ সুপার দ্রুত সময়ের মধ্যে আসামী শিপন দাশকে গ্রেফতারের জন্য তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ২৫ জুন সোমবার রাত ১১টার দিকে দোকান কর্মচারী মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কাশিপুর গ্রামের প্রতেন্ড দাশের ছেলে শিপন দাশের দাড়ালো অস্ত্রের হামলায় আহত হন জগন্নাথপুর উপজেলার মেঘেরকান্দি গ্রামের মাখন দাশের পুত্র দিলিপ দাশ ও নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই গ্রামের মৃত রাধানাথ এর পুত্র দোকান ম্যানেজার নিরঞ্জন রায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার নিরঞ্জন রায় মৃত্যুর কুলেডলে পড়েন। অপর আহত দিলিপ রায় শংকামুক্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com