বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সৌদি সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের যুবকসহ ১১ বাংলাদেশী নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮
  • ৬৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের যুবকসহ ১১ বাংলাদেশী নিহত হয়েছেন। সৌদি-আরবের স্থানীয় সময় সকাল ৫টার দিকে সৌদির জিজান প্রদেশে এই মর্মন্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলীত গাড়িতে সবাই বাংলাদেশের কর্মী ছিলেন। তারা সবাই জিজান প্রদেশের আল ফাহাদ কোম্পানীর নিয়মিত পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত ছিলেন।
সূত্রে জানা যায়, দুর্ঘটনায় কবলিত বাংলাদেশী কর্মীদের নিয়ে যে গাড়িটি কর্মস্থলের উদ্দেশ্যে যাচ্ছিল হঠাৎ একটি গাড়িকে সৌদি সেনাবাহিনীর একটি গাড়ি (সেনা বহণকারী ট্রাক) নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে এসে ধাক্কা দেয়। গাড়িটির গতি অতিরিক্ত হওয়ায় বাংলাদেশী পরিচ্ছন্নতাকর্মীদের বহণকারী গাড়িটি উল্টে রাস্তা থেকে ছিটকে পরে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ৮ জন। গুরুত্বর আহত অবস্থায় বাকিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় মারা যান আরো ৩ জন। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
এখন পর্যন্ত ১১ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার আব্দুল হাইয়ের পুত্র মোঃ শাহজাহান মিয়া, সিলেট জেলার গোলাপগঞ্জের শামসুদ্দিন আহমেদের পুত্র সুজন আহমেদ, নরসিংদী জেলা সদরের করিমপুর ইউনিয়নের বাউশালি গ্রামের আমীর হুসাইন, নরসিংদী জেলার ইদন মিয়া, নড়াইল জেলার শেখ ইসরাফিল, নড়াইল জেলা সদরের মোহসিন মিয়ার পুত্র মোঃ মনিরুল, মাগুরা জেলার সদরের দুদু মিয়ার পুত্র এলাহী মিয়া, সিরাজগঞ্জের দুলাল, টাঙ্গাইলের সাইফুর ইসলাম, নারায়ণগঞ্জের মতিউর রহমান, কিশোরগঞ্জ জেলার মোঃ জসিম মিয়া।
তবে সৌদি সরকারি ছুটির কারণে বাংলাদেশ দূতাবাস বন্ধ ছিল। এমতাবস্থায় নিহত সবার বিস্তারিত পরিচয় নিশ্চিত করা সম্ভব হয় নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com