বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ শহরের প্রিয় মুখ মনজিল আর নেই

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮
  • ৬৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অগ্রদূত বাসের স্বত্তাধিকারী ফজলুর রহমান লেবুর ছোট ভাই ও যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান শাহীন এর বড় ভাই আতাউর রহমান মনজিল স্টোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি ৫ ভাই, ৫ বোন, স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে গোসল করতে বাথরুমে প্রবেশ করে স্টোকে আক্রান্ত হন তিনি। প্রায় দেড় ঘন্টা পরও বাথরুম থেকে বের না হওয়ায় ডাকাডাকি করে সারা না পাওয়ায় দরজা ভেঙ্গে মনজিলকে অচেতন অবস্থায় পড়ে দেখতে পান স্বজনরা। সাথে সাথে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে নিয়ে আসা হয় চাঁদের হাসি হাসপাতালে। সেখান থেকে ঢাকা স্থানান্তর করা হয়। ভর্তি করা হয় ঢাকার পপুলার হাসপাতালে। সেখানে আইসিইউতে চিকিৎসাধিন অবস্থায় গতকাল দুপুরে ইন্তেকাল করেন তিনি।
এদিকে মনজিল মারা যাবার খবর পেয়ে আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের মাঝে শোকের ছায়া নেমে আসে। ঢাকা থেকে লাশ রাত ৯টর দিকে হবিগঞ্জ শহরের পিটিআই রোডস্থ বাসায় নিয়ে আসলে মনজিলকে এক নজর দেখার জন্য আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন ভীড় জমান। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় গ্রামের বাড়ি জালালাবাদে ও বাদ জোহর হবিগঞ্জ চৌধুরী বাজার জামে মসজিদে মরহুমের জানাযা নামাজ শেষে মুরারবন্দ মাজার প্রাঙ্গণে দাফন সম্পন্ন হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com