বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নারী নির্যাতন মামলায় আনসার সদস্য গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮
  • ৫৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নারী নির্যাতন মামলায় এক আনসার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার বগলাখাল গ্রাম থেকে তাকে গ্রেফতার করে কোর্ট ষ্টেশন ফাড়ির পুলিশ। গ্রেফতারকৃত আনসার সদস্য মোঃ লাবু মিয়া ওই গ্রামের মোঃ মনা মিয়ার পুত্র।
জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের বগলাখাল গ্রামের মনা মিয়ার পুত্র আনসার সদস্য মোঃ লাবু মিয়া গত ৯ জুন বিকেলে তাঁর বৃদ্ধা দাদী মরিয়ম চান (৭২) কে মারধোর করে। এতে ওই বৃদ্ধা গুরুতর আহত হলে স্থানীয় লোকজন মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে বৃদ্ধার পুত্র মোঃ সফিক মিয়া বাদী হয়ে লাবু মিয়াসহ কয়েকজনকে আসামী করে হবিগঞ্জ সদর থানায় নারী নির্যাতন ও হত্যা চেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা কোর্ট ষ্টেশন পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ গোলাম কিবরিয়া হাসান গতকাল উল্লেখিত সময়ে বগলাখাল এলাকায় অভিযান চালিয়ে লাবু মিয়াকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে পুলিশ পরিদর্শক মোঃ গোলাম কিবরিয়া হাসান জানান, গ্রেফতারকৃত লাবু মিয়া বিরুদ্ধে নারী নির্যাতন ও মারামারি মামলার আসামী। সে নিজেকে একজন আনসার সদস্য বলে দাবী করে। তাকে গতকাল রাতেই হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com