বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে ১০ কেজি গাঁজা ও সিএনজিসহ ১ ব্যক্তি আটক

  • আপডেট টাইম বুধবার, ৪ জুলাই, ২০১৮
  • ৬১৮ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ চুনারুঘাট উপজেলার আমু চা বাগান থেকে মাদক পাচারকালে গাঁজা ভর্তি সিএনজিসহ মাদক ব্যবসায়ী মোস্তফাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ৮টায় চুনারুঘাট থানার ওসি গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই ওমর ফারুক ও এএসআই শরীফসহ একদল পুলিশ আমু চা বাগান এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালান। এ সময় মাদক ব্যবসায়ী মোস্তফা মিয়া (২৮) কে গাঁজা ভর্তি নাম্বার বিহীন সিএনজিসহ আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী চুনারুঘাট উপজেলার পাইকপারা ইউপির দৌলতখা আবদা গ্রামের আফাজ উদ্দিনের পুত্র।
চুনারুঘাট থানার ওসি কে এম আজমিরুজ্জামান আটকের বিষয়ে নিশ্চিত করে বলেন, সারাদেশের ন্যায় মাদকের বিরুদ্ধে চুনারুঘাট থানা এলাকায় আমাদের অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com