বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে যুবকের রহস্যজনক মৃত্যু ॥ প্রতিবেশীর বাড়ির বাউন্ডারির ভেতর থেকে লাশ উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ৪ জুলাই, ২০১৮
  • ৬৮১ বা পড়া হয়েছে
Exif_JPEG_420

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। একই গ্রামের প্রতিবেশীর বাড়ির বাউন্ডারির ভেতর থেকে গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। ওই যুবকের নাম রিপন মিয়া (২০)। সে চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের পাঁচগাতিয়া গ্রামের মৃত সিফত উল্লার পুত্র।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার একই গ্রামের আব্দুর রউফ মাস্টারের বাউন্ডারীর ভিতরে রিপন মিয়ার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে চুনারুঘাট থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে।
কিভাবে রিপনের মৃত্যু হয়েছে এ ব্যাপারে স্থানীয়রা কিছু বলতে পারছেনা। রিপন মিয়ার মুখমন্ডলে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। রিপন মিয়া একজন দিনমজুর ছিলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com