বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনাল রাউন্ডে কাউরিয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়

  • আপডেট টাইম সোমবার, ২ জুলাই, ২০১৮
  • ৬২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ২০১৮ এ উপজেলা পর্যায়ে ফাইনাল রাউন্ডে পৌছেছে ১৩নং মন্দরী ইউনিয়নের কাউরিয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খোলোয়াড়রা। এ দলের রয়েছেন রুহেল মিয়া, নাজিম মিয়া, তানিম মিয়া, জুয়েল মিয়া, খোকন মিয়া, আবুল কালাম, সাহাঙ্গীর মিয়া, মেরাজ মিয়া, সাইদুর মিয়া, আজিমুন, সৈয়দ মিয়া, জুবায়ের, নুর আলম, বাদল মিয়া।
ইতি পূর্বে খেলার প্রথম পর্বে উপজেলার ১৫টি ইউনিয়নের সবকটি সরকারী প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করেন। প্রথম রাউন্ড অনুষ্টিত হয় ইউনিয়ন পর্যায়ে। এখান থেকে দ্বিতীয় রাউন্ড ক্লাস্টার পর্যায়ে বেরিয়ে আসে ৪টি দল। ৪ দলের মধ্যে সেমি ফাইনালে ২ দলকে হারিয়ে ফাইনাল রাউন্ডে পৌছে কাউরিয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ৯নং পুকড়া ইউনিয়নের দয়উয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়েল শিক্ষার্থীরা। এ ব্যাপারে কাউরিয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফনি ভূষন দাস জানান, আমাদের ছেলে অবশ্যই ভাল করবে। ম্যানেজিং কমিটির সভাপতি ক্বারী আব্বাস আলী বলেন, আমাদের শিক্ষার্থীরা সব কয়টি খেলাই ভাল করেছে। আশা করি সামনের খেলায়ও ভাল করবে। ইউপি সদস্য আব্দুল আলী বলেন, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে। বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আলো উল্লাসিত করবে। আর বিজয় আমাদের হবেই ইনশাল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com