বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের মাদক সম্রাট আব্দুল হাই ৮৫ পিছ ইয়াবাসহ আটক

  • আপডেট টাইম শনিবার, ৩০ জুন, ২০১৮
  • ৭৬৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের আউশকান্দি থেকে ৮৫ পিছ ইয়াবাসহ মাদক সম্রাট আব্দুল হাইকে আটক করেছে র‌্যাব-৯ শ্রীমঙ্গল। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে নবীগঞ্জ থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। আটককৃত মাদক সম্রাট আব্দুল হাই নবীগঞ্জ পৌর এলাকার নোয়াপাড়া (বরাক নগর) গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। তার বিরুদ্ধে ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদক বিক্রির অভিযোগ ও মামলা রয়েছে। সূত্রে জানাযায়, গত বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১২ টার দিকে শ্রীমঙ্গল র‌্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি অতিথি হোটেলের সামন থেকে ইয়াবা সম্রাট ও মাদক বিক্রেতা হাই’কে ৮৫ পিছ ইয়াবা সহ গ্রেফতার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা এসআই ফিরোজ। গতকাল শুক্রবার তাকে কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com