বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে অবৈধ বালু জব্দ করে নিলামে বিক্রি ॥ পাহাড়ী মাটি ও বালুবাহী ট্রাক্টরসহ চালক আটক

  • আপডেট টাইম শনিবার, ৩০ জুন, ২০১৮
  • ৭৬০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ২ হাজার ৪ শত ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করে নিলামে বিক্রি করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার সুন্দ্রাটিকি এলাকার কামাইছড়া পাহাড়ী ছড়ায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাস্টিট্রেট মোঃ জসীম উদ্দিন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি এলাকার কামাইছড়া পাহাড়ী ছড়া থেকে দীর্ঘদিন যাবত কতিপয় অসাধু ব্যবসায়ী অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন একদল পুলিশকে সঙ্গে নিয়ে ঐ এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৪ শত ঘনফুট অবৈধ বালু জব্দ করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বালু ব্যবসায়ী ও শ্রমিকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গতকাল শুক্রবার দুপুরে ইউএনও জসীম উদ্দিনের উপস্থিতিতে জব্দকৃত বালু স্পট নিলাম করা হলে সর্বোচ্চ দর হিসেবে ৩৯ হাজার টাকায় বিক্রি করা হয়। পরে নিলামে বালু ক্রয়কারীকে ৩৬ ঘণ্টার মধ্যে বালু সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এছাড়াও উপজেলার হামিদনগর এলাকা থেকে পাহাড়ী মাটি পাচারকালে হরিতলা গ্রামের জালাল মিয়ার ১টি ড্রাম ট্রাক (ঢাকা মেট্টো-ট-২০-৩৪-৬৯) ও সুজন পরিবহন নামের নাম্বারবিহীন ১টি অবৈধ বালুবাহী ট্রাক্টর এবং চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ সংবাদ লেখা পর্যন্ত পাহাড়ী মাটিবাহী ১টি ড্রাম ট্রাক ও অবৈধ বালুবাহী ১টি ট্রাক্টর ও ট্রাক্টর চালক থানায় আটক রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি শুক্রবার দুপুরে উপজেলার সুন্দ্রাটিকি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বালু জব্দ করি এবং পরে নিলামের মাধ্যমে বিক্রি করি। এবং উপজেলার হামিদনগর থেকে পাহাড়ী মাটিবাহী ১টি ড্রাম ট্রাক, অবৈধ বালুবাহী ১টি ট্রাক্টর ও ট্রাক্টর চালককে আটক করি। পাশাপাশি অভিযান পরিচালনাকালে পাহাড় কাটা, টিলা কাটা ও বালু উত্তোলনকারীদের সাবধান করে দিয়েছি। পরবর্তীতে কেউ অবৈধভাবে বালু তোলার চেষ্টা করলে গ্রেফতারসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com