বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে চেয়ারম্যানপুত্র হাফিজুর রহমান গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ৩০ জুন, ২০১৮
  • ৭৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় কেন্দ্রীয় কারাগারে আটককৃত যুদ্ধাপরাধী মামলার আসামী বানিয়াচং উপজেলার ১৪নং মুরাদপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মধু মিয়া তালুকদারের বড় পুত্র হাফিজুর রহমান আফাই (৩০) কে গ্রেফতার করে সদর থানা পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে শহর থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে কিশোরগঞ্জ থেকে একটি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। সুত্রে জানা গেছে মধু মিয়ার বিরুদ্ধে দায়েরকৃত যুদ্ধপরাধ মামলার বাদীকে হুমকি প্রদান করে হাফিজুর রহমান আফাই। এ অভিযোগ এনে থানায় জিডি করা হয়। তদন্ত শেষে জিডিটি মামলা হিসেবে গ্রহণ করে ট্র্যাইবুনাল থেকে আফাই বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়। এর প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com