বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে মাদক বিরোধী অভিযান ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ৩০ জুন, ২০১৮
  • ৭৫৬ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ মাধবপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোহাম্মদ আলী ওরফে (গোটি দাদা)। তিনি বি-বাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমণ্ডল গ্রামের মৃত সানু মিয়ার পুত্র। তার কাছ থেকে উদ্ধার করা ইয়াবার পরিমাণ ১০০ পিস। গত বৃহস্পতিবার মধ্যরাতে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের বাঘাসুরা গ্রামের চক বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বি-বাড়িয়া থেকে ইয়াবা নিয়ে বিক্রি করার জন্য মোহাম্মদ আলী মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের বাঘাসুরা গ্রামের চক বাজার এলাকায় আসে। গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার এসআই আখতারুজ্জামান এর নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশি করে একটি নীল রংয়ের পলিথিনে মুড়ানো আবস্থায় ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এসআই আকতারুজ্জামান জানান, আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত বি-বাড়িয়া জেলার ও হবিগঞ্জ জেলার মধ্যে মাদকের অনেক বড় সিন্ডিকেট তৈরী করে বিভিন্ন কৌশলে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com