বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জের কলিমনগরে সংঘর্ষে আহত মহিলার মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ জুন, ২০১৮
  • ৭৭১ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজিব ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগরে সংঘর্ষে আহত সেলিনা বেগম (৪৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। নিহত সেলিনা শায়েস্তাগঞ্জ থানাধীন কলিমনগরের কুতুব আলীর স্ত্রী। গতকাল বৃহস্পতিবার বিকালে আহত অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের পরিবার সূত্রে জানাযায়, কুতুব আলীর সাথে তার ছোট ভাই সৌদি প্রবাসী মোস্তফা আলীর সাথে বাড়ির রাস্তা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২৯ রমযান দুপুরে সেলিনা বেগম ও তার ঝা ফরিদা বেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে সেলিনা বেগম দেয়ালের সাথে সজোরে ধাক্কা খায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাকে আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা করানো হয়। গতকাল হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে নিহতের পরিবার তার মৃত্যুর খবর শায়েস্তাগঞ্জ থানায় জানায় খবর পেয়ে এসআই মোঃ দেলোয়ার হোসেন লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে সদর হাসপাতাল মর্গে প্রেরন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com