বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে মসজিদের সিলিং ফ্যান খুলে নেয়ায় মুসল্লিদের মধ্যে উত্তেজনা

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ জুন, ২০১৮
  • ৭৪৫ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ ফ্যানের নিচে নামাজ পড়া নাযায়েজ ফতোয়া দিয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে গুদাম রেজভীয়া জামে মসজিদের সিলিং ফ্যানগুলো খুলে নেয়া হয়েছে। এ নিয়ে দুইদল মুসল্লীর মাঝে উত্তেজনা বিরাজ করছে। উভয়পক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। এব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ মুসল্লীদের পক্ষে শায়েস্তাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বুলবুল খানসহ ১০ ব্যক্তি হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবরে একটি আবেদন করেছেন। আবেদনকারীগণ উল্লেখ করেন তারা উক্ত রেজভীয়া জামে মসজিদের নিয়মিত মুসল্লী। ১৯৭৯ সনে স্থাপিত এই মসজিদটি হবিগঞ্জ-লাখাই আসনের বর্তমান সংসদ সদস্য ও শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়রের আন্তরিক প্রচেষ্টায় দুতলায় উন্নীত হয়। গত ২ রমজান মসজিদের সভাপতি আলী আহমদ খাঁনসহ কয়েকজন মিলে সিলিং ফ্যানগুলো খুলে নেন এবং মসজিদে ফ্যানের নীচে নামাজ পড়া না নাযায়েজ বলে প্রচার করেন। ওই সময় মুসল্লীদের মাঝে উত্তেজনা দেখা দিলে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম এবং শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিসুর রহমানের নেতৃত্বে গঠিত ৬ সদস্যের কমিটি উভয় পক্ষকে শান্ত করে ৮টি ফ্যান পুনঃস্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন। সিদ্ধান্ত অনুযায়ী যারা ফ্যান ছাড়া নামাজ পড়বেন তারা নিচতলায়, আর যারা ফ্যানের নিছে নামাজ পড়বেন তারা উপর তলায় নামাজ পড়বেন। সম্প্রতি সভাপতির লোকজন ওই ফ্যানগুলো খুলে নেয়ায় মুসল্লিদের মাঝে ফের উত্তেজনা দেখা দিয়েছে।
আবেদনকারীরা উল্লেখ করেন, নাযায়েজ ফতোয়া দিয়ে যারা ফ্যান খুলে নিয়েছেন তারাও এতদিন ফ্যানের নীচে নামাজ আদায় করেছেন। এমনকি কয়েকজন খলিফাসহ রেজভীয়া তরিকার অনেকেই মসজিদে ফ্যানের নিচে নামাজ আদায় ও ইমামতি করেছেন। ফ্যান খুলে নেয়ার কারণে প্রচন্ড গরমে মুসল্লীরা নামাজে আদায় করতে কষ্ঠের মুখে পড়ছেন।
এ আবেদনের অনুলিপি সংসদ সদস্য হবিগঞ্জ-লাখাই, পুলিশ সুপার হবিগঞ্জ, উপজেলা নির্বাহী অফিসার সদর, অফিসার ইনচার্জ শায়েস্তাগঞ্জ থানা ও পৌর মেয়র শায়েস্তাগঞ্জকে দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com