বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লস্করপুর চা-বাগান থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ জুন, ২০১৮
  • ৬৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার লস্করপুর চা-বাগান থেকে ধীরেন মুন্ডা (৪০) নামে এক চা শ্রমিকের মরহেদ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে মরহেদটি ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে। এর পুর্বে গত বুধবার রাতে তার লাশ উদ্ধার করে চুনারুঘাট থানার এসআই নাজমুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ছুরতহাল রিপোর্ট তৈরী করেন। ধীরেন মুন্ডা ওই চা বাগানের মৃত বীর সিংহ মুন্ডার ছেলে।
পুলিশ জানায়, লস্করপুর চা বাগানের বস্তিতে ঘরের মধ্যে ধীরেন মুন্ডার মরহেদ পড়ে থাকতে দেখেন তার পরিবারের লোকজন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। তবে কি কারণে সে মারা গেছে বা আত্মহত্যা হত্যা নাকি অন্য কিছু এখনও বলতে পারছে না পুলিশ। তিনি আরও জানান, এ বিষয়ে পুলিশের তদন্ত চলছে। এছাড়াও ময়না তদন্তের রিপোর্ট পেলেই তৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। পরিবারের লোকজনের ধারণা সে আত্মহত্যা করেছে। কারণ সে দীর্ঘদিন যাবত মানসিক ভাবে অসুস্থ ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com