বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ঢাকায় মোবাইলে কথা বলতে গিয়ে হবিগঞ্জের ১ ব্যক্তি নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ জুন, ২০১৮
  • ৬৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মালিবাগ এলাকায় মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মো. ফরিদ (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ফরিদ হবিগঞ্জের লাখাই থানার বানারী পশ্চিমপাড়ার বাসিন্দা। তিনি রাজধানীর পুরান ঢাকার হোসনীদালান এলাকায় থাকতেন এবং পেশায় ভাঙারি ব্যবসায়ী।
জানা গেছে, ফরিদ প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে ভাঙারি সামগ্রী সংগ্রহ করতে ভ্যান গাড়ি নিয়ে বাসা থেকে বের হন। এক পর্যায়ে সকাল ১০টার দিকে রাজধানীর মালিবাগ এলাকায় রেললাইনের এক পাশে ভ্যানগাড়ি রেখে মোবাইলে কথা বলতে বলতে রেলাইনের ওপার যাচ্ছিলেন। ওই সময় একটি ট্রেইনের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে প্রাণ হারান। পরে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) পরিদর্শক (ওসি) মো. ইয়াছিন ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com