বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ইনাতগঞ্জ পূর্ব-বাজারের সড়কের বেহাল অবস্থা ॥ জনদুর্ভোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১৮
  • ৬০৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জের প্রবাসী অধ্যুশিত জনবহুল ইনাতগঞ্জ পূর্ব-বাজারের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ছাত্র/ছাত্রী, ক্রেতা বিক্রেতা সহ যানবাহন চলাচলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। ব্যস্ততম এই সড়কটিতে প্রতিদিন বাস, ট্রাক, ট্রলি সহ ছোট বড় অসংখ্য যানবাহন চলাচল করায় ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বর্ষার মৌসুমে এসব সৃষ্ট গর্তে বৃষ্টির পানি জমে থাকার কারনে প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি নিয়েই এ সড়ক পথে যানবাহন চলাচল করে। বাজারের সড়কটির এই করুণ অবস্থা এলাকার জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসলেও সংস্কারের কোন প্রকার উদ্যোগ নেয়া হয়নি। প্রাচীনকাল থেকেই দৈনন্দিন কেনাকাটার জন্য ইনাতগঞ্জ বাজারের ঐতিয্য উল্লেখযোগ্য সুনাম দেশব্যাপী ছড়িয়ে আছে। যার ফলে বাজারটিতে প্রতিদিন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ক্রেতা বিক্রেতাদের ব্যাপক সমাগম ঘটে। কিন্তু প্রধান সড়কটির বেহাল অবস্থার ফলে আগত ক্রেতা সাধারণের মাঝে ক্ষোভের যেন শেষ নেই। ইনাতগঞ্জ ও দীঘলবাক ইউনিয়নের জনসাধারণ সহ পার্শ্ববর্তী জাগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ১৬টি গ্রামের পাঁচ শতাধিক ছাত্র/ছাত্রী সহ হাজার হাজার মানুষ প্রাচীন এই জনবহুল ইনাতগঞ্জ বাজারটিতে আসেন। পূর্ব-বাজারের রাস্তা দিয়েই উপরোক্ত এলাকার জনসাধারণ সহ জগন্নাথপুরের রানীগঞ্জ পর্যন্ত যানবাহন চলাচল করে আসছে। ইনাতগঞ্জ বাজারের ব্যবসায়ী রফিক মিয়া বলেন, দীর্ঘ ২ বছর ধরে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ীর সামন থেকে ইনাতগঞ্জ বাজার মদিনা মার্কেট পর্যন্ত রাস্তাটি ভেঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। অথচ দেখার যেন কেউ নেই। তিনি দ্রুত রাস্তাটি সংস্কারের দাবী জানান। ব্যবসায়ী মোস্তফা মিয়া বলেন, নির্বাচন এলে অনেকেই উন্নয়নের প্রতিশ্র“তি দেন। কিন্তু ইনাতগঞ্জ বাজারের প্রবেশ মুখে ভাঙা রাস্তাটি এখন কোন জনপ্রতিনিধিরই চোখে পড়েনা। মানুষ অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছেন। ইনাতগঞ্জ আওয়ামীলীগ নেতা দিলদার হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোল মডেল। কিন্তু ইনাতগঞ্জ বাজারের এই রাস্তাটি দেখলে মনে হয় এ এলাকায় কোন উন্নয়নই হয়নি। তিনি গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান। এ ব্যাপারে জানতে চাইলে ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশীদ বলেন, এই রাস্তার বিষয়ে আমি উপজেলা আইনশৃংখলা কমিটির সভায় জোড়ালো বক্তব্য রেখেছি। আশা করি খুব দ্রুত সংস্কার কাজ শুরু হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com