শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ শহরে গাড়ি থেকে চাঁদাবাজি ॥ আটক ৩ বানিয়াচঙ্গের গুনই গ্রামের আকলিমা হত্যা মামলা আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে ॥ গ্রেপ্তারের দাবী রাজনগর এলাকায় অবৈধ দোকানপাট দখলমুক্ত করতে পৌরসভার অভিযান হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় চালকের মৃত্যু নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

মাধবপুরে স্কুল ছাত্রী অপহরণের ২দিন পর অজ্ঞান অবস্থায় উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ২১ মার্চ, ২০১৪
  • ৫০৪ বা পড়া হয়েছে

মোঃ রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার নয়াপাড়া সৈয়দ সঈদ উদ্দিন স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেনীর ছাত্রী হালিমা বেগম (১৩)কে অপহরণের ২দিন পর উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাতে নয়াপাড়া রেল সেকশনের অদূরে রমশপুর ব্রীজের নিচ থেকে অজ্ঞান অবস্থায় গ্রামবাসি তাকে উদ্ধার করে। অপহৃত স্কুল ছাত্রী হালিমা জগদিশপুর ইউনিয়নের খড়কি গ্রামের মাশুক মিয়ার মেয়ে।
গত ১৭ মার্চ সোমবার হালিমা স্কুল থেকে ফেরার পথে নয়াপাড়া খাদ্য গুদাম এলাকায় পৌছুলে একদল দূর্বৃত্ত জোরপূর্বক তাকে একটি সিএনজিতে তুলে নিয়ে যায়। আত্মীয় স্বজনরা বিভিন্ন স্থানে খোজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। ২ দিন পর গত বুধবার রাতে নয়াপাড়া রেলষ্টেশনের অদূরে রমশপুর ব্রীজের নিকট স্থানীয় জনতা তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে। মেয়েটির জ্ঞান ফিরে এলে সে ঠিকানা বললে স্থানীয় লোকজন জগদীশপুর ইউনিয়নের খড়কী গ্রামের তার বাবা মাশুক মিয়ার হাতে তুলে দেয়। এ ব্যাপারে মাশুক মিয়া বাদি হয়ে গতকাল বৃহস্পতিবার খড়কী গ্রামের নুর আলমের ছেলে রং মিস্ত্রি রুবেলের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com