বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে মসজিদের সামনে গান বাজানো নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০

  • আপডেট টাইম বুধবার, ২৭ জুন, ২০১৮
  • ৬৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলায় মসজিদের সামনে মোবাইলে গান বাজানো নিয়ে দুই মহল্লার মধ্যে সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিন দাঙ্গবাজকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের দোয়াখানী ও প্রথমরেখ এলাকাবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ইজাজুল (৩০), তাজুল মিয়া (৪০), তানিম মিয়া (১২), সেলিম মিয়া (৩৫), শহীদ মিয়া (৪০), জিতু মিয়া (৪২), আজিজ (৫০), বুলবুল (২৮), মোহাম্ম মিয়া (৩৮), কবির মিয়া (৩৫) কে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। অন্যান্যদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। টেটাবিদ্ধ অবস্থায় তানিমকে সিলেটে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা জানায় গত সোমবার সন্ধ্যায় দোয়াখানী এলাকার হারুন মিয়ার ছেলে পুতুল মিয়া (২৫) স্থানীয় মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় মোবাইলে গান বাজাচ্ছিলেন। এ সময় প্রথমরেখ এলাকার আব্দুল আজিজের ছেলে তোফাজ্জল তাকে মসজিদের সামনে গান বাজাতে বারণ করেন। এ নিয়ে কথা কাটাকাটির জের ধরে পুতুল মারধর করেন তোফাজ্জল হককে। এ ঘটনার জের ধরে মঙ্গলবার দুপুরে দুই এলাকার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ব্যাপারে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। এছাড়াও আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। ফের সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com