সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

রাষ্ট্রীয় সফরে ডাঃ মুশফিক হুসেন চৌধুরীর ইংল্যান্ড ও ভারত গমন

  • আপডেট টাইম বুধবার, ২৭ জুন, ২০১৮
  • ৬৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ডাঃ মুশফিক হুসেন চৌধুরী রাষ্ট্রীয় সফরে ইংল্যান্ড ও ভারত পৌছেন গিয়েছেন। গতকাল বিকাল ৫টার দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে জেএড এয়ার লাইন্সের একটি বিমানে দেশ ত্যাগ করেন। তার সফর সঙ্গী রয়েছেন স্ত্রী নুসরাত মাহমুদ চৌধুরী। তিনি প্রথমে ২ দিন ভারতে অবস্থান করবেন। এ সময় ভারত সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন ও সেমিনারে অংশগ্রণ করবেন। পরবর্তীতে কাতার এয়ার লাইন্সের একটি বিমানে ইংল্যন্ডের উদ্দেশ্যে ভারত ত্যাগ করবেন।
সেখানে অবস্থানকালে সরকারী কর্মকান্ডে অংশগ্রহণ ছাড়াও আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা ও প্রবাসীদের বিভিন্ন সংবর্ধনা সভায় অংশগ্রহণ করবেন। তিনি সময় স্বল্পতার কারণে দলীয় নেতাকর্মী ও শুভাকাংখীদের সাথে দেখা করতে পারেন নি বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। ডাঃ মুশফিক হুসেন চৌধুরী দলীয় নেতাকর্মীসহ হবিগঞ্জবাসী নিকট দোয়া কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com