বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে মাদকসেবীসহ ১৭ জন আটক ॥ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮
  • ৬১০ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৭ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। গত রবিবার (২৪ জুন) র‌্যাব-৯, সিপিসি-১ সদস্যরা নির্বাহী ম্যজিষ্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিলকে নিয়ে এ অভিযান পরিচালনা করে বলে সোমবার দুপুরে র‌্যাব-৯ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সাজাপ্রাপ্ত মাদকসেবীরা হল-হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের মজিদুল হকের পুত্র মিজান (২৫), সাজা ১ মাস, দক্ষিণ সুরমা থানার ঝধি গ্রামের সোলেমানের পুত্র রায়হান (৩০) সাজা ২ মাস, কোতোয়ালি থানার রন্দর গ্রামের আফজাল আলীর পুত্র মুনজুর (২১), সাজা ১ মাস, দক্ষিণ সুরমা থানার দক্ষিণ সুরমা গ্রামের আব্দুস শুক্কুর (৩০), সাজা ১ মাস, খালের মুখ গ্রামের আব্দুল হাতেমের পুত্র মোঃ রমজান (৩০), ১ মাস, সিলাম গ্রামের মৃত ওমর আলীর পুত্র আব্দুল হেকিম (৫০), ৩ মাস, এয়ারপোর্ট থানার বাদামবাগিচা এলাকার ওসমান আলীর পুত্র সাদিকুর রহমান (২৪), ২ মাস, দয়ানীর গ্রামের আরস আলীর পুত্র ইমন সওদাগর ২২ দিন, মন্তু মিযার পুত্র লিলু মিয়া (৩০), ১ মাস, শিববাড়ির নুর ইসলামের পুত্র রাজন আহমদ (৩৫), ২০ দিন, ইউসুফ মিয়ার পুত্র মইনুল হোসেন (২৪), ১ মাস, নগরীর কলাপাড়া এলাকার আব্দুল কাইয়ুমের পুত্র মনির (৩০), ১ মাস, দক্ষিণ সুরমার স্টেশন রোডের মৃত আবুল আলীর পুত্র সোহেল আহম্মদ (২০), ১ মাস, নগরীর জেল রোড এলাকার রনজিত পালের পুত্র রতন পাল (২০), ১৫ দিন, লাউয়াইয়ের মৃত মর্তুজ আলীর পুত্র মোকলেস (৩৫), ১ মাস, সেলিম মিয়ার পুত্র মোঃ সামসুল ইসলাম (৩০), ১ মাস ও চাঁদনীঘাট এলাকার মৃত নওয়াব আলীর পুত্র সুমন মিয়াকে (৩১), ৬ মাস বিনাশ্রম কারাদন্ড।
অভিযানকালে মাদকসেবীদের নিকট থেকে ৩২ গ্রাম গাঁজা উদ্ধার করে ধ্বংস করা হয়। সাজাপ্রাপ্তদের সিলেট জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com