বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে জায়গা নিয়ে দুই চাচাতো ভাইয়ের পরিবারে সংঘর্ষে আহত ২৫

  • আপডেট টাইম সোমবার, ২৫ জুন, ২০১৮
  • ৭২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই চাচাতো ভাইয়ের পরিবারে সংঘর্ষে নারীসহ ২৫ জন আহত হয়েছে। গতকাল রোববার দুপুর ১২ টার দিকে উপজেলার বাঘাসুরা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের দুই চাচাতো ভাই তাউস মিয়া ও চানদু মিয়ার মধ্যে বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এ নিয়ে গতকাল দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পরিবারের নারীসহ সংঘর্ষে লিপ্ত হয়। ঘটনার খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের মধ্যে পারভিন আক্তার, সন্দু মিয়া, আজমান মিয়া, জোৎস্না আক্তার, আনোয়ার আলী, হেনা বেগম, আব্দুল কাদির, ঝর্ণা আক্তার, নিজাম উদ্দিন, কালা মিয়া, মতলিব মিয়া, শিউলী আক্তার, রহমত আলী, আলমগীর মিয়া, নছিবুর রহমান, রাজন মিয়া, ফুল বানু, রহিম মিয়াসহ ২৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com