বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জ সড়কে সিএনজি আটকিয়ে যুবককে কুপিয়ে ক্ষতবিক্ষত

  • আপডেট টাইম রবিবার, ২৪ জুন, ২০১৮
  • ৬১৮ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের সিকন্দরপুর গ্রামের নিকট সিএনজি আটকিয়ে লিটন মিয়া (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত গুরুতর জখম করেছে। এ সময় দুবর্ৃৃত্তরা তার নিকট থেকে নগদ প্রায় অর্ধলক্ষ টাকা ও মোবাইল নিয়ে গেছে। গুরুতর আহত লিটনকে অচেতন অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত লিটন হবিগঞ্জ শহরের শ্যামলী এলাকার বীর মুক্তিযোদ্ধা ছাবু মিয়ার ছেলে। জানা যায়, লিটন ব্যবসায়ীক কাজে গতকাল রাত ৯ টার দিকে সিএনজি যোগে হবিগঞ্জ থেকে নবীগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন। সিএনজিটি সিকন্দরপুর এলাকায় পৌছুলে ৩টি মোটর সাইকেল যোগে ৬ দুবর্ৃৃত্ত সিএনজির গতিরোধ করে। এ সময় দুবর্ৃৃত্তরা লিটনকে সিএনজি থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। এরইমধ্যে লিটনকে বহনকারী সিএনজি নিয়ে চালক এলাকা ত্যাগ করে। এদিকে দুর্বৃত্তদের আঘাতে লিটন মাটিতে লুটিয়ে পড়লে মারা গেছে ভেবে তার সঙ্গে থাকা নগদ প্রায় ৫০ হাজার টাকা, একটি দামী মোবাইল ফোন নিয়ে দুর্বৃত্তরা চলে যায়। এদিকে নবীগঞ্জ থেকে হবিগঞ্জগামী অপর একটি সিএনজি উল্লেখিত স্থানে লিটনকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। লিটনের পেটে ও হাতে ধারালো অস্ত্রের গুরুতর আঘাত রয়েছে। অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত ডাক্তার লিকটনকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com