বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে শেখ মহিউদ্দিন আহমেদকে গণসংবর্ধনা

  • আপডেট টাইম রবিবার, ২৪ জুন, ২০১৮
  • ৬৫২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল বাজারে প্রমিজ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর আয়োজনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার সম্ভাব্য প্রার্থী শেখ মহিউদ্দিন আহমেদকে এক গণ সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শনিবার বিকালে বাহুবল বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এম.এ জলিল তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তিত্ব শেখ মহিউদ্দিন আহমেদ। প্রমিজ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর সভাপতি মাওঃ আব্দুল আউয়ালের এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাহুবল উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও বাহুবল বাজার পরিচালনা কমিঠির দপ্তর সম্পাদক সৈয়দ মিয়া, সমাজকর্মী খালেদ মিয়া, বাহুবল বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া, উপজেলা জাতীয় যুবসংহতির সদস্য সচিব হাকিম আশরাফ আলী প্রমুখ। সংবর্ধনা সভায় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের বিভিন্ন দাবী দাওয়ার প্রেক্ষিতে সংবর্ধিত ব্যক্তিত্ব শেখ মহিউদ্দিন আহমেদ ৪টি ডাস্টবিন, ১টি ভ্যানগাড়ী, বাজারের ড্রেইন সংস্কার, প্রমিজ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডকে বিশ্বকাপ খেলা উপভোগ করার জন্য ১টি টেলিভিশনসহ মোট ৫০ হাজার টাকার অনুদান প্রদানের ঘোষণা করেন। এ সময় শেখ মহিউদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে সকলের দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com