রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

সুরাবই গ্রামে আগুনে বসতঘর পুড়ে ছাই ॥ ৫ লাখ টাকার ক্ষতি

  • আপডেট টাইম রবিবার, ২৪ জুন, ২০১৮
  • ৫৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামে আগুন লেগে ১টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরগুলোতে থাকা নগদটাকা এবং মূল্যবান পণ্যসহ কমপক্ষে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শনিবার রাত ৯টায় দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, সুরাবই গ্রামের আলতই মিয়ার ছেলে মানিক মিয়ার ঘরে বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে।ঘরে থাকা সকল আসবাবপত্র নগদ টাকা সহ পুড়ে ছাই হয়ে যায়। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছার আগেই ঘর পুড়ে ছাই হয়ে যায়।
বাড়ির মালিক জানান, আমাদের ঘরে থাকা সকল আসবাবপত্র নগদ টাকাসহ সব পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের ভাগ্য ভাল আমরা প্রাণে বেচেঁ গেছি। তারা আরো জানান নগদ টাকাসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com