শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করলেন এমপি কেয়া চৌধুরী

  • আপডেট টাইম শনিবার, ২৩ জুন, ২০১৮
  • ৮০৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের কসবা ও দীঘলবাক গ্রামের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন এমপি কেয়া চৌধুরী।
শুক্রবার পরিদর্শনকালে এমপি কেয়া চৌধুরী বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারে সাথে কথা বলেন। এ সময় এলাকাবাসী দাবী করেন বন্যা থেকে রেহাই পেতে স্থায়ীভাবে একটি উপায় বের করে দেওয়ার জন্য। এ দাবীর প্রেক্ষিতে এমপি কেয়া চৌধুরী বলেন, সঠিক স্থানে সুুইস গেট নির্মাণ করা প্রয়োজন। আর খালগুলো খনন রাখতে হবে। কোনভাবেই জলাশয় ভরাট করা চলবে না। সুইস গেট নির্মাণে তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। তিনি বলেন, বর্তমান জননেত্রী শেখ হাসিনা সরকার বন্যা মোকাবেলায় দ্রুত ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে। কাউকে না খেয়ে থাকতে হচ্ছে না। এ সময় দীঘলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুজাত চৌধুরীসহ আওয়ামী লীগের তৃণমূলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com