শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

লাখাইয়ের পার্শ্ববর্তী আদমপুরে ২ সন্তানের জননীর আত্মহত্যা

  • আপডেট টাইম শনিবার, ২৩ জুন, ২০১৮
  • ৫১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার পার্শ্ববর্তী আদমপুর গ্রামে চামেলী আক্তার (২৫) নামে দুই সন্তানের জননী বিষপানে আত্মহত্যা করেছে। সে অষ্ট্রগ্রাম উপজেলার আদমপুর গ্রামের শাহ আলমের কন্যা। গত বৃহস্পতিবার বিকেলে চামেলী তার পিত্রালয়ে বিষ পান করে চটপট করতে থাকলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সূত্র জানায়, আজ থেকে চার বছর আগে মাদনা গ্রামের মৃত ইসমাইল মিয়ার পুত্র আফছর মিয়ার সাথে চামেলীর বিয়ে হয়। বিয়ের পর তাদের কোলজুড়ে দুইটি পুত্র সন্তান জন্ম গ্রহন করে। সম্প্রতি জীবিকার তাগিদে আফছর নরসিংদির একটি গার্মেনসে কাজ করে। এনিয়ে তাদের মধ্যে কলহ সৃষ্টি হয়। সম্প্রতি চামেলী তার সন্তানদের নিয়ে পিত্রালয়ে চলে আসে। গতকাল শুক্রবার বিকেলে ময়না তদন্ত শেষে চামেলীর পিতা শাহ আলম ও তার আত্মীয় রাজিউড়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ কামাল আহমেদের কাছে লাশ হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com