বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে সিএনজি চালক ও প্রবাসীর স্ত্রীর পরকিয়া ॥ অবশেষে পুলিশের খাঁচায়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮
  • ৯৬৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে পরকিয়া প্রেমের কারণে সিএনজি চালক ও প্রবাসীর স্ত্রীর ঠাই হয়েছে পুলিশের খাঁচায়। অসামাজিক কাজের অভিযোগে স্থানীয় জনতা তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করেন। মঙ্গলবার রাত ১০টার দিকে রানীগাঁও ইউনিয়নের বিশ্রাবন্দ গ্রাম থেকে তাদের আটক করা হয়। এরা হচ্ছে বিশ্রাবন্দ গ্রামের বড়বাড়ির সৌদি প্রবাসী সাদেক মিয়ার স্ত্রী শামছুন্নাহার (২৪) এবং উপজেলার সদর ইউনিয়নের উত্তর গোগাউড়া গ্রামের মৃত তাহির মিয়ার পুত্র সিএনজি চালক এক সন্তানের জনক শাহ আলম (২৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে স্থানীয় জনতা অসামাজিক কাজের অভিযোগে তাদের আটক করে রানীগাঁও ইউপি চেয়ারম্যান নূরুল মুনিম চৌধুরী ফারুক এর নিকট হস্তান্তর করেন। পরে চেয়ারম্যান তাদেরকে চুনারুঘাট থানায় সোপর্দ করেন।
এ ব্যাপারে চুনারুঘাট থানার এস.আই অলক বড়–য়া বলেন, আটককৃত ২জনকে থানা পুলিশের মাধ্যমে হবিগঞ্জ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com