বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শিবপাশায় আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকদের সংঘর্ষে আহত ১৫

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮
  • ৬৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে আর্জেন্টিনা ও ব্রাজিলের দু-দল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়। গতকাল বুধবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সূত্র জানায়, আর্জেন্টিনার সমর্থক নিয়ামুলের সাথে ব্রাজিলের সমর্থক জাকারিয়ার খেলার মাঠে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় নিয়ামুল (২২), জাকারিয়া (২২), টেনু মিয়া (৪০), মনির (৩৫), মহিউদ্দিন (৩২), তোফাজ্জল (৩২), আল আমীন (২৫), মোজাম্মেল (৫৫), ইফতেখার (৩৫)কে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com