বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে মালিকানাধীন ভূমিতে পৌরসভার ড্রেন নির্মাণ ॥ ক্ষোভ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮
  • ৬০৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের রুদ্রগ্রাম রোডে পৌরসভা কর্তৃক মালিকানাধীন ভূমিতে ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এনিয়ে রোডের বাসিন্দাদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত আলোচনা সভায় পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের ব্যাপারেও সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়। কিন্তু ওই সড়কের মালিকানাধীন ভূমিতে জায়গার মালিকদের সাথে কোন পরামর্শ না করে পৌর মেয়রের মনগড়া সিদ্ধান্ত নেওয়ায় সবাই ক্ষোভ প্রকাশ ও প্রতিবাদ জানিয়েছেন। সভায় উক্ত এলাকার বাসিন্দাদের সাথে সমন্বয় না করে ড্রেন নির্মাণ না করার জন্য নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী বরাবরে লিখিতভাবে দরখাস্ত দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন, মতিউর রহমান, হরেকৃষ্ণ চক্রবত্তী, শহীদ আহমদ, নজরুল ইসলাম, বিষ্ণু পদ রায়, রিপন খান, সুমন চন্দ্র দাশ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com