সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই চাচাতো ভাই নিহত

  • আপডেট টাইম বুধবার, ২০ জুন, ২০১৮
  • ৫৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে অজ্ঞাত গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালের দিকে ঢাক-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিলেটের জৈন্তা উপজেলার ছইয়া গ্রামের মৃত আহসান উল্লার ছেলে নুরুল ইসলাম (২৬) ও নুরুল ইসলামের চাচাত ভাই একই এলাকার আব্দুর রহিমের ছেলে সোয়াবুল (২০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল ইসলাম ও সোয়াবুল ঈদের পর দিন মোটরসাইকেলে বোনের বাড়ি ময়মনসিংয়ে যান। মঙ্গলবার লোর রাতে তারা সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। সকালে প্রচন্ড বৃষ্টির সময় নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রোকনপুর নামক স্থানে পৌছুলে অজ্ঞাত গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই ভাইয়ের মৃত্যু হয়।
স্থানীয় লোকজন থানায় খবর দিলে শেরপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যাওয়ার জন্য আবেদন করেছেন। তবে বিষয়টি বিবেচনা করে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com