বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ জেলা পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮
  • ৬১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার জেলা পরিষদ অডিটরিয়ামে ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডঃ এডঃ মোঃ আব্দুল মজিদ খান এমপি, জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ আবু সুফিয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাভেল, অতিরিক্ত পুলিশ সুপার আ.স.ম সামছুর রহমান ভূইয়া, হবিগঞ্জ পৌরসভার সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ আবুল হাসেম মোল্লা মাসুম, সাংগঠনিক সম্পাদক মর্তুজা আলী, জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডাঃ সৈয়দ মুজিবুর রহমান পলাশ, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমেদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন ওসমান, সদস্য নাজমুল হোসেন খান, জেলা বিএমএ’র যুগ্ম সাধারণ ডাঃ মুখলিছুর রহমান উজ্জল, সাংগঠনিক সম্পাদক ডাঃ সৈয়দ আবরার জাবের, ডাঃ মোঃ জমির আলী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি হারুনু অর রশিদ চৌধুরী প্রমূখ। আলোচনা সভাশেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে জেলা পরিষদের কর্মকর্তা, কর্মচারী, আওয়ামীলীগ নেতৃবৃন্দ, সাংবাদিকসহ শ্রেণী পেশায় মানুষ অংশ নেন। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা পরিষদ সদস্য এডঃ সুলতান মাহমুদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com