বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে সিএনজি চাপায় শ্রমিক নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮
  • ৬১৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ-আউশকান্দি সড়কে সিএনজি চাপায় আব্দুল জব্বার (৫৫) নামে এক আইসক্রিম ফ্যাক্টরির শ্রমিক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ৩টার দিকে নবীগঞ্জ আউশকান্দি সড়কের রায়পুর এলাকায় এয়ারটেল টাওয়ারের নিকট এ দূর্ঘটনাটি ঘটে। নিহত জব্বার শরিয়তপুর জেলার ঢারমুন্ডা উপজেলার ধনই গ্রামের মৃত মোতাহির মিয়ার পুত্র। সে দীর্ঘদিন ধরে বানিয়াচং উপজেলার মারকুলি এলাকার একটি আইসক্রিম ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কমর্রত ছিলেন। ঘটনার সময় জব্বার নিজ বাড়ি থেকে কর্মক্ষেত্র মারকুলি ফিরছিলেন। পথিমধ্যে আউশকান্দি নবীগঞ্জ সড়কের রায়পুর এলাকায় একটি সিএনজি মৌলভীবাজার (নং-ঠ-১১-৪৫০২) গাড়ি জব্বারকে চাপা দিলে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com