বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ২৫ জুলাই

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ জুন, ২০১৮
  • ৫৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামী ২৫ জুলাই আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে এ তথ্য জানিয়েছেন হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন। তিনি জানান, নির্বাচন কমিশনের আদেশক্রমে নির্বাচন ব্যবস্থাপনা-২ এর যুগ্ম সচিব খোন্দকার মিজানুর রহমানের পাঠানো এক চিঠিতে উপনির্বাচনের এ তারিখ জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৪ জুন, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২৬ জুন এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ জুলাই। ২৫ জুলাই অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন আরো জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতর আলী মিয়া মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com