শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে এম এ গফুর চৌধুরী কল্যাণ ট্রাষ্ট এর উদ্যোগে ইফতার মাহফিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ জুন, ২০১৮
  • ৫২৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের সরকার বাড়ীতে এম এ গফুর চৌধুরী কল্যাণ ট্রাষ্ট এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ইফতার পূর্বক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বি এম এ রহিম চৌধুরী। সাংবাদিক এম মুজিবুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র-১ সাংবাদিক এটিএম সালাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংবাদিক এম এ আহমদ আজাদ, মুরাদ আহমদ, ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হাসান চৌধুরী, ইউপি সদস্য আল আমীন খান, আব্দুল মুকিত, তালামীযের কেন্দ্রীয় নেতা আব্দুল মুহিত রাসেল, সাংবাদিক কিবরিয়া চৌধুরী, মোঃ আলমগীর মিয়া, বুলবুল আহমেদ, ছনি চৌধুরী, যুবলীগ নেতা আব্দুল বাছিত চৌধুরী, ফকির ফজলু মিয়া, ডাঃ নাজমুল হক চৌধুরী পলাশ, বিশিষ্ট মুরুব্বি গোলজার খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোাজাফ্ফর মিয়া, তোফাজ্জুল হোসেন চৌধুরী, ইউপি ছাত্রলীগের সভাপতি শিপন সরদার, নোমান চৌধুরী, স্কাউট মাষ্টার মিলাদ হোসেন, আল ইসলাহ্ নেতা হাফিজ ক্বারী আব্দুল মালিক প্রমুখ।
উল্লেখ্য, আর্তমানবতার সেবায় প্রতিষ্ঠিত সংগঠন প্রতি বছরের ন্যায় এবারও দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহন করেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এতে এম এ গফুর চৌধুরী কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম এম এ গফুর চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন ইমাম মাওঃ মাসুক মিয়া। ট্রাস্টের যুগ্ম সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ফয়জুল ইসলাম চৌধুরী নয়ন আগত আমন্ত্রিত অতিথিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com