শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে জাতীয় কৃষক পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ জুন, ২০১৮
  • ৪৭৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ জাতীয় কৃষক পার্টি ও শ্রমিক পার্টি নবীগঞ্জ উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যেগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার ১১ জুন ২৫ রমদ্বান শহরের মা হোটেলে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল জাতীয় কৃষক পাটির নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আবু ইউসুফ এর সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মীর জিয়াউল হক জিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কৃষক পার্টি হবিগঞ্জ জেলার সভাপতি লায়ন গাজী মোঃ মিছবা উদ্দীন, জেলা সহ-সভাপতি সৈয়দ আকমল হোসোন, সাধারণ সম্পাদক জালালুদ্দীন আহমদ, সহ-সম্পাদক মোঃ ইউসুফ চৌধুরী, সহ-সম্পাদক হাজী সামসুল হক, মৎসজীবি সম্পাদক মোঃ হোসেন আলী, সমাজ কল্যাণ পার্টি জেলা সাধারণ সম্পাদক মোঃ আরব আলী খাঁন, জেলা সদস্য মিল্টন তালুকদার, নবীগঞ্জ পৌর ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মিঠু দেব, জাতীয় পার্টি নেতা মোঃ শহীদ চৌধুরী, মোঃ ফজল আহমদ চৌধুরী, জাতীয় কৃষক পার্টি পৌর সভাপতি মোঃ ফরিদ আহমদ, পৌর সেক্রেটারী মোঃ নাসিরুদ্দিন কুশি, মোঃ রুবেল মিয়া, শ্রমিক পার্টি যুগ্ম আহবায়ক মোঃ সাইদুর মিয়া, আব্দুর রহিম প্রমুখ। এছাড়াও স্থানীয় দলীয় নেতা কর্মী সহ বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। সভায় বক্তাগন কৃষক পার্টি ও শ্রমিক পার্টির পক্ষ থেকে নবীগঞ্জ বাহুবল সংসদীয় আসনে আগামী জাতীয় নির্বাচনে দলের একক প্রার্থী হিসেবে কেন্দ্রীয় জাতীয় পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক, লন্ডন প্রবাসী এবং বিশিষ্ট সমাজ সেবক আব্দুল হামিদ চৌধুরীকে মনোনয়ন দেয়ার জন্য জোরালো দাবী জানান। পরিশেষ মোনাজাতের মাধ্যমে সভা সমাপ্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com