শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

শংখ শুভ্র রায় কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ জুন, ২০১৮
  • ৬২১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শংখ শুভ্র রায় দ্বিতীয় বারের মত কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। গত ১৯ মে ঢাকা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, সেতু মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। সম্মেলন উদ্বোধন করেন ভারতীয় হাইকমিশনার হর্স বর্ধন শীলা। দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। সম্মেলনে ৬৪ জেলার পূজা পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে আগামী ২ বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে শংখ শুভ্র রায়কে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
এদিকে শংখ শুভ্র রায়কে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় অভিনন্দন জানান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পূন্যব্রত চৌধুরী বিভূ, সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা, পৌর শাখার সভাপতি অধ্যক্ষ পার্থ প্রতিম দাস, সাধারণ সম্পাদক এডঃ তূষার মোদক সহ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com