বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ জুন, ২০১৮
  • ৬৪৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসানের নেতৃত্বে নবীগঞ্জ শহরের মধ্যবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে পচাবাসি খাবার ও মেয়াদোত্তীর্ণ মালামাল বেচাকেনার বিষয়টি ভ্রাম্যমান আদালতের কাছে পরিলক্ষিত হলে অঙ্কন দাশকে আট হাজার, আনোয়ার হোসেন চৌধুরীকে দুই হাজার ৫শ, বানীপদ রায়কে দুই হাজার ও দিলোয়ার মিয়াকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন-হাসান বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখেই বিভিন্ন রেস্টুরেন্ট ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে পচা-বাসি খাদ্যসামগ্রী ও মেয়াদোত্তীর্ণ মালামাল বিক্রির দায়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মালিকদের জরিমানা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com