বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে দূর্ধর্ষ চুরি

  • আপডেট টাইম সোমবার, ১১ জুন, ২০১৮
  • ৬০৩ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার স্টেশন রোডে অবস্থিত গ্রামীণ টেলিকম এন্ড ইলেকট্রনিক্স ব্যবসা প্রতিষ্ঠানে দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা ভোর রাতে দোকানের সাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে দোকানে রাখা মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনাটি ঘটেছে গত রবিবার ভোর রাতে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ স্টেশন রোডের ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক ও হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, মন্টু দাস, শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরির ঘটনায় আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com