বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের নলসুজা গ্রামে ভূমি নিয়ে বিরোধ ॥ প্রাণনাশের হুমকী

  • আপডেট টাইম সোমবার, ১১ জুন, ২০১৮
  • ৫৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের দেবপাড়া ইউনিয়নে নলসুজা গ্রামে জোরপূর্বক সীমানা পিলার তুলে ভূমির কিছু অংশ বিনষ্ট করায় নবীগঞ্জ থানায় জিডি করা হয়েছে। নলসুজা গ্রামে জালাল উদ্দিন চৌধুরী বাদী হয়ে গত ২৭ মে জিডি করা হয়। জিডিতে অভিযুক্তরা হচ্ছেন-একই গ্রামের আছাদ মিয়া ও আব্দুল খালিক।
জিডি সূত্রে জানা যায়, অভিযুক্তরা ও বাদীর বাড়ি পাশাপাশি অবস্থান। অভিযুক্ত আছাদ মিয়া সরকারী লীজকৃত ভূমিতে বসবাস করছেন। আছাদ মিয়া গত ২৬ মে জালাল উদ্দিন চৌধুরীর সীমানা পিলার তুলে জোরপূর্বক ভূমির কিছু অংশ নষ্ট করে ফেলেন। জালাল চৌধুরী এর প্রতিবাদ করলে বিবাদীরা তাকে প্রাণনাশের হুমকী প্রদান করে। ঘটনাটি তিনি স্থানীয় মুরুব্বীদের অবহিত করেছেন।
এর আগে লীজকৃত ভূমি থেকে মাটি বিক্রি ও ভূমির শ্রেনী পরিবর্তন করায় ২৩ মে আছাদ মিয়ার লীজ বাতিলে জন্য জালাল চৌধুরী নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করেন। আবেদনে তিনি বলেন, আছাদ মিয়া লীজকৃত ভূমির মাটি কেটে বিক্রি ও পুকুর ভরাট করে শ্রেনী পরিবর্তন করেছেন। এ অবস্থায় তিনি আচাদ মিয়ার লীজ বাতিলের দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com