শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মুক্তধারা’র নিউইয়র্ক বইমেলায় যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন লেখক রুমা মোদক

  • আপডেট টাইম সোমবার, ১১ জুন, ২০১৮
  • ৫৮৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত ২৭তম নিউইয়র্ক বইমেলায় যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছেন লেখক রুমা মোদক। মুক্তধারা প্রকাশনীর সহ সংগঠন মুক্তধারা ফাউন্ডেশন প্রতিবছর এই বইমেলা ও সাহিত্য সম্মেলনের আয়োজন করে। আগামী ১৯ জুন নিউইয়র্কের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন ও ১৪ জুলাই দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন রুমা মোদক। ২২ জুন নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বেলোজিনো ব্যাঙ্কুয়েট হলে এ মেলার উদ্বোধন হবে। ২৩ ও ২৪ জুন বইমেলা ও সাহিত্য সম্মেলনে অংশ নেবেন রুমা মোদক।
রুমা মোদকের একটি নাটকের পাণ্ডুলিপি, তিনটি গল্পগন্থ সহ মোট প্রকাশনার সংখ্যা ছয়। নাট্যরচনার জন্য তিনি ২০১৪ সালে নাট্যধারা প্রবর্তিত তনুশ্রী পদক, ২০১৭ সালে দিক আন্তঃ বিশ্ববিদ্যালয় সম্মাননা, থিয়েটার প্রবর্তিত মোঃ জাকারিয়া স্মৃতি পদক, ফেয়ার এণ্ড লাভলী ভালোবাসার গল্প পুরস্কার, বৈশাখী টেলিভিশন সেরা গল্পকারের পুরস্কার পেয়েছেন।
প্রসঙ্গত, নিউইয়র্ক বইমেলায় যোগ দিতে আরো যারা যাচ্ছেন, তারা হলেন-রামেন্দু মজুমদার, শামসুজ্জামান খান, আবদুল্লাহ আবু সায়্যীদ, আনোয়ারা সৈয়দ হক, আবুল হাসনাত, আবদুন নূর, সালেহা চৌধুরী, নাজমুন নেসা পিয়ারি, ইকবাল হাসান, দিলারা হাফিজ, ইফতেখারুল ইসলাম, সৈয়দ আল ফারুক, লুৎফর রহমান রিটন, আমীরুল ইসলাম, আনিসুল হক, ফারুক হোসেন, সৌরভ সিকদার, জাফর আহমদ রাশেদ, মোঃ আব্দুস সামাদ, গীতালি হাসান, পারমিতা হিম, রিফাত কামাল সাইফ ও নাসরিন জাবিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com