বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ইফতার মাহফিলে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিল লায়ন্স ক্লাব অব হবিগঞ্জ

  • আপডেট টাইম রবিবার, ১০ জুন, ২০১৮
  • ৬৩৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর গ্রামে দরিদ্র লোকদের নিয়ে ইফতার মাহফিল আয়োজন করে লায়ন্স ক্লাব অব হবিগঞ্জ। ইফতার মাহফিলে তৃপ্তিভরে আহার শেষে দরিদ্র লোকজনের হাতে যখন তুলে দেয়া হয় ঈদ খাদ্য সামগ্রী তখন মুখভরা হাসি নিয়ে বাড়ি ফিরে সবাই। আর্ত মানবতার সেবাদানকারী লায়ন্স ক্লাব অব হবিগঞ্জ ইতোমধ্যে দেশের শীর্ষ চারটি ক্লাবের মাঝে একটি হিসাবে স্থান করে নিয়েছে।
গতকাল শুক্রবার বিকালে নিজামপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামে লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট লায়ন এডঃ এসএম আলী আজগরের সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন মোঃ জালাল উদ্দিন এর পরিচালনায় দরিদ্রদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরন, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট লায়ন এডঃ এস.এম বজলুর রহমান, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিঃ মোহাম্মদ মনসুর রশীদ কাজল, ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ রফিক মিয়া, যথাক্রমে লায়ন মোঃ লিটন মিয়া, জয়েন্ট সেক্রেটারী মোঃ আব্দুল কাইয়ুম, ডিরেক্টর গাজী মোঃ মিজবাহ উদ্দিন, চার্টার মেম্বার মোঃ আব্দুল আহাদ, মোঃ আব্দুর রহমান, মেম্বার এম এ মুমিন চৌধুরী বুলবুল, ইঞ্জিনিয়ার মোঃ জয়নাল উদ্দিন খান, এম এ কাইয়ুম চৌধুরী, চৌধুরী মিজবাহুল বারী লিটন, এডঃ অর্জুন চন্দ্র রায়, এডঃ মুল্লা আবু নাঈম মোহাম্মদ শিবলী খায়ের, রাজেন্দ্র চন্দ্র দাস ও কাজী মহিবুর রহমান সেলিম উপস্থিত ছিলেন। অতিথি ছিলেন নিজামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজ উদ্দিন আহমেদ তাজ, সাবেক চেয়ারম্যান আঃ রহিম চৌধুরী, দরিয়াপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি আঃ আউয়াল, বীর মুক্তিযুদ্ধা আঃ আলী, আঃ মালেক, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি মোঃ মাসুক মিয়া, হাফেজ সাজিদুর রহমান বাচ্চু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com