বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে পবিত্র রমজানে অতিরিক্ত লোডশেডিং

  • আপডেট টাইম শুক্রবার, ৮ জুন, ২০১৮
  • ৬২৩ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের খামখেয়ালিপনায় পবিত্র মাহে রমজান মাসে অতিরিক্ত লোডশেডিংয়ে জন-জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বেশির ভাগই তারাবী, ইফতার ও সেহরির সময় লোডশেডিং করা হয়। এ দিকে বিদ্যুৎ না থাকায় ঈদের বাজারে বেচা-কেনায় সমস্যা হচ্ছে ব্যবসায়ীদের। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে নানা অজুহাতের তালবাহানা করে খামখেয়ালি করে আসছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। অতিরিক্ত লোডশেডিংয়ে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জন-জীবন। এব্যাপারে কথা বলতে চাইলে পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মোঃ আব্দুল বারীর সাথে মোবাইল ফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com