বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ-৪ আসনে দলীয় প্রার্থীতা ঘোষনা করলেন আ’লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা শাহ মুসলিম

  • আপডেট টাইম শুক্রবার, ৮ জুন, ২০১৮
  • ৬৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট-মাধবপুর আসনে আওয়ামীলীগ থেকে এমপি প্রার্থীতা ঘোষনা করেছেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ মুসলিম। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ডাকঘর এলাকায় রয়েল ফুট এন্ড চাইনিজ রেস্টুুরেন্টে হবিগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ প্রার্থীতা ঘোষনা করেন। শাহ মোঃ মুসলিম তার দলীয় কর্মকান্ড উল্লেখ বলেন আশাকরি দল থেকে আগামী নির্বাচনে আমাকে মনোনয়ন দেবে। হবিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ইসমাঈল হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, মোঃ ফজলুর রহমান, হারুনুর রশীদ চৌধুরী, মোহাম্মদ নাহিজ, শোয়েব চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, শাহ রিয়াদ তোষার প্রমুখ। এছাড়া হবিগঞ্জে কর্মকরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com