বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে ভেজাল বিরোধী অভিযান ॥ ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮
  • ৫৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের সহকারী পরিচালকের মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে গতকাল বুধবার দুপুরের দিকে বানিয়াচংয়ের নতুন বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ঢাকনাবিহীন পাত্রে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার প্রস্তুত ও বিক্রি এবং ইফতার সামগ্রিতে ক্ষতিকর রং ও রাসায়নিক মেশানোর অপরাধে জননী হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২ হাজার ৫শ টাকা, সুন্দরবন হোটেলকে ৫ হাজার টাকা, হাবীব হোটেলকে ২ হাজার টাকা এবং নিউ রহমানিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২ হাজার টাকাসহ মোট সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অভিযানে ২০টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালিত হয়। এ সময় রং ও রাসায়নিক মিশ্রিত বিপুল পরিমাণ ইফতার সামগ্রি ধ্বংস করা হয় এবং খোলা আকাশের নিচে ইফতার সামগ্রী বিক্রি না করা এবং ইফতার সামগ্রীতে ঢাকনা ব্যবহারের জন্য সবাইকে সতর্ক করে দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com