মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

জেলা জাতীয় ছাত্র সমাজের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ জুন, ২০১৮
  • ৬৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় ছাত্র সমাজ হবিগঞ্জ জেলা শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার শহরের শংকর সিটির রমা কনভেশন সেন্টারে হবিগঞ্জ জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি জুবায়েদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দেবের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা জাপার যুগ্ম আহ্বায়ক মীর জিয়াউল হক জিয়া, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ময়না। বক্তব্য রাখেন জাতীয় ছাত্র সমাজ হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মনিরুল ইসলাম মনির, এমএম হেলাল, হাফেজ রুহেল আহমেদ, যুগ্ম সাধারণ ও বাহুবল উপজেলা আহ্বায়ক আলী মর্তজু সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ জুনায়েদ, সাংগঠনিক সম্পাদক সাগর চৌধুরী, যুগ্ম সাংগঠনিক আলমগীর হোসেন, প্রচার সম্পাদক দীপ্ত রায়, যুগ্ম প্রচার সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক রবিন সরকার, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক রতন দেব, যুগ্ম ক্রীড়া সম্পাদক শেখ সামছুল আলম, পাঠচক্র সম্পাদক এলআর আফসার, যুগ্ম পাঠচক্র সম্পাদক জয় রায়, চুনারুঘাট উপজেলা সদস্য সচিব শাহ শেখ আফরোজ আলী রিপন, মাধবপুর উপজেলা ছাত্র নেতা ফাহিম, হবিগঞ্জ পৌর যুবসংহতির সহ-সভাপতি রইছ আলী, জুয়েল মিয়া, সাধারণ দীলিপ বর্মন, সাংস্কৃতিক সম্পাদক রাহিম মিয়া, পৌর যুবসংহতির নেতা সিরাজুল ইসলাম, সোহেল, শাহীন মিয়া, মুহিত মিয়া, বিশ্বজিৎ চৌধুরী, শমসের আলী, রাসেল মিয়া, বেলাল মিয়া, ফজল মিয়া প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন-জাতীয় ছাত্র সমাজ পল্লীবন্ধু এরশাদের আদর্শের একটি ছাত্র সংগঠন। এ সংগঠনে সন্ত্রাসী, চাঁদাবাজদের কোন স্থান নেই। পল্লীবন্ধু এরশাদের আদর্শ বাস্তবায়নে জাতীয় ছাত্র সমাজের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে ছাত্র সমাজ নেতাকর্মীরা বলিষ্ট ভূমিকা রাখবে বলে তারা আশা ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com