বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে দুই কলগার্লসহ আটক ২ খদ্দের কারাগারে

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ জুন, ২০১৮
  • ৬০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর সদরের কাটিয়ারার একটি বাসায় অনৈতিক কাজের অভিযোগে আটক দুই কলগার্ল ও দুই খদ্দেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম তাদেরকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। তারা হল, পুর্ব মাধবপুর গ্রামের আকরাম আলীর পুত্র কথিত ছাত্রলীগ কর্মী শফিক মিয়া (২০), বিবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সাতবর্গ গ্রামের আব্দুল লতিফিরে পুত্র ছাত্রসমাজ কর্মী সুমন মিয়া (১৯), বিবাড়িয়া সদর উপজেলার মইন ব্যাপারী বাড়ি গ্রামের মুছা মিয়ার কন্যা টুনি বেগম (৩০) ও নাটাই গ্রামের আব্দুল আহাদের কন্য সীমা আক্তার (২৫)।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকার মাহমুদুল হকের স্ত্রী লাকী আক্তারের ভাড়াটিয়া বাসায় অসামাজিক কার্যকলাপ চলে আসছে। গত রোববার বিকেলে বেশ কিছু যুবক যুবতী ওই বাসায় অনৈতিক কাজে লিপ্ত হলে স্থানীয় লোকজন উল্লেখিতদের আটক করে উত্তম মধ্যম দেয়। এ সময় অন্যান্যরা পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com