বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

পইল ইউনিয়ন ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ৪ জুন, ২০১৮
  • ৬৩০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৪নং পইল ইউনিয়ন ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান। সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি গাজিউর রহমান এমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল হামিদের পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন পইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সাহেব আলী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন আফরোজ, সাবেক উপ-সম্পাদক আবু ফয়সল প্রমূখ। সভায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরাসহ বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান বলেন, দেশরতœ শেখ হাসিনার হাতকে আরো শাক্তিশালী এবং জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। হবিগঞ্জবাসীর উন্নয়নের স্বার্থে জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপিকে আবারো নির্বাচিত করতে হবে। ইউনিয়ন ছাত্রলীগের কমিটিকে সুসংগঠিত করার লক্ষে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com