মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েল মাদক ব্যবসায়ী নয় প্রতিবাদ সভায় এলাকাবাসী

  • আপডেট টাইম শনিবার, ২ জুন, ২০১৮
  • ৮১২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের গজনাইপুর গ্রামের আব্দুস সোবহানের পুত্র শায়েল আহমদ কোনো ধরণের মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িত নয়। সে সবসময় মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিল। শুক্রবার রাতে গজনাইপুর ইউনিয়নের পুরাতন মেলার বাজারে এক প্রতিবাদ সভায় বক্তব্যকালে উপস্থিত বক্তারা এ দাবী করেন। বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনিক উদ্যোগকে স্বাগত জানাই। কিন্তু আমরা চাই না নিরপরাধ কোনো ভালো মানুষ এ ধরণের পুলিশি হয়রানীর শিকার হউক। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক নির্মূলের জন্য যে পরিকল্পনা করেছেন আমাদের গজনাইপুরবাসীর পক্ষ থেকে উনার এ উদ্যোগ গ্রহণ করায় অভিনন্দন জানাই। সরেজমিনে যদি উধ্বর্তন আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে এর হাজারো প্রমাণ পাবে যে শায়েল মাদক ব্যবসার সঙ্গে জড়িত নয়। উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গজনাইপুর ইউপি সদস্য গোলাম মর্তুজা স্বপন, সাবেক ইউপি সদস্য রমজান আলী, বিশিষ্ট সমাজসেবক ফুল মিয়া, আকবর আলী, কালাম মিয়া, এলাইছ মিয়া, মিলাদ মিয়া, ওয়াহিদ মিয়া, আনসার উদ্দিন, নিজাম মিয়া, তাজুদ মিয়া, সমসু মিয়া, মোস্তফা মিয়া, সৈয়দ আব্দুস সুবাহান, সুমন মিয়া, চাও মিয়া, ডাক্তার ছাদ আলী, ডাক্তার আফজল, কাজল মিয়া, সেবু মিয়া, আব্দাল মিয়া, আব্দুর রহিম, আব্দুল হাই, হাসান আহমেদ, জিয়া উদ্দিন, শওকত আলী, সাদিক মিয়া, ফটিক মিয়া। এছাড়াও এ প্রতিবাদ সভায় এলাকার যুবসমাজসহ কয়েক শতাধিক লোকজন উপস্থিত ছিলেন। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে কোনো গ্রেফতারি পরোয়ানা ছাড়াই গোপলার তদন্ত কেন্দ্রের পুলিশ শায়েল আহমেদকে জোরপূর্বক গ্রেফতার করে নিয়ে যেতে চাইলে এলাকার মানুষ বাধা দেন। এ সময় এলাকারবাসী দাবী করেন শায়েল মাদক ব্যবসায়ী নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com