বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সাংবাদিক জীবনকে নির্যাতনের প্রতিবাদে হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নিন্দা ও প্রতিবাদ

  • আপডেট টাইম শনিবার, ২ জুন, ২০১৮
  • ৬৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে চ্যানেল এস ইউকে প্রতিনিধি সিরাজুল ইসলাম জীবনকে গ্রেফতার ও শারীরিক নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছেন হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন। গতকাল পত্রিকায় এক বিবৃতিতে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দ এ নিন্দা ও প্রতিবাদ জানান। নেতৃবৃন্দরা বলেন জীবন একজন ভদ্র ও নম্র সভারের মানুষ। তিনি কোন দিন মাদক সেবন করেছেন বা বিক্রির সাথে জড়িত এমন কথা হবিগঞ্জের কোন মানুষ জানেন না। কিন্তু হবিগঞ্জের পুলিশ প্রশাসন মাদক বিক্রির অভিযোগে সাংবাদিক জীবনকে গ্রেফতার করে যে নির্যাতন করেছে তা অত্যান্ত ন্যাক্কারজনক। গণমাধ্যম ও ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন চিত্র দেখে হবিগঞ্জের মানুষ মর্মাহত হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে হবিগঞ্জে কর্মরত কোন সাংবাদিক যাতে এমন ঘটনার শিকার না হয় তা পুলিশ প্রশাসনের নিকট প্রত্যাশা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com